বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ কিয়দাংশ ও খুলনা বিভাগের বাগেরহাট জেলার অনেক রোগীসহ দেড় কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল আমাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
বরিশাল শহরের দক্ষিণ-পূর্বে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত হাসপাতালটি।
১৯৬৪ সালে বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও ১৯৭০ সালের শেষে দিকে এর কার্যক্রম শুরু হয়।
পরবর্তীকালে শের-ই বাংলা এ. কে ফজলুল হকের নামানুসারে নতুন নামকরণ হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি হাসপাতালটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে।
আমাদের সম্পর্কে আরও জানুন



বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম)
রক্তদান হৃদরোগের ঝুঁকি কমায়, নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং শরীরের আয়রন লেভেল নিয়ন্ত্রণে রাখে। এটি সম্পূর্ণ নিরাপদ এবং ৪৮ ঘণ্টার মধ্যে রক্ত পুনরায় তৈরি হয়ে যায় ।